1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ছাত্রদল নেতা রিয়াদ সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর সংবাদ সম্মেলন জমকালো আয়োজনে এসএসপির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক হারানো বিজ্ঞপ্তি এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাউদ নবী, পিতা—জসিম উদ্দিন ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ডা. শফিকুর রহমান

সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সোনাগাজী প্রতিনিধি।

সোনাগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে একাধিক দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সোনাগাজী সমিতি, চট্টগ্রাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০.৩০ মিনিটে, চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক মিলনায়তনের (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সোনাগাজীর যোগাযোগ, পানি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সমিতির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—(১) লালপুল ফ্লাইওভার নির্মাণ। (২) মুছাপুর রেগুলেটর পুনর্র্নিমাণ। (৩) মঙ্গলকান্দি (ডাকবাংলা) ২০ শয্যাবিশিষ্ট বন্ধ হাসপাতাল চালু করা। (৪) কুঠিরহাটে একটি প্রশাসনিক থানা ও সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা। (৫) সোনাগাজী হাসপাতালকে আধুনিকীকরণ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সোনাগাজীর বিপুল জনগোষ্ঠীর দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন। জনস্বার্থে দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। সোনাগাজী সমিতি, চট্টগ্রাম নেতৃবৃন্দ বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে সোনাগাজীর যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সুবিধা ও জননিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমিতির সহ-সভাপতি সাইফুল আলম, সোনাগাজী সমিতি, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক জনাব সৈয়দ রবিউল হক শিমুলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজ্জাদুল হক, গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার তৌহিদ, আবু আহম্মদ মিঞা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, সমিতির নির্বাহী সদস্য মহিউদ্দিন হেলাল, মহিউদ্দিন মজনু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট