1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর ধলিয়ায় অস্ত্রসহ সাগর গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ছাত্রদল নেতা রিয়াদ সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর সংবাদ সম্মেলন জমকালো আয়োজনে এসএসপির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক হারানো বিজ্ঞপ্তি এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাউদ নবী, পিতা—জসিম উদ্দিন ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে খান সাইফুলের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে খান সাইফুলকে ভর্তি করা হয়। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামানের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

সাইফুলের চিকিৎসার বিষয়ে অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান জানান, আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলামসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন সরকারের পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট