1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার ভোটার এলাকা বদলালেন আসিফ ও পাটওয়ারী, এনসিপির মেয়র প্রার্থী নিয়ে নতুন সমীকরণ সংসদে মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল পাস ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য হলেন আবদুল মান্নান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ এমপি জয়নাল আবদিন ভিপি’র উদ্যোগে ফেনীর রানীরহাট টেক্সটাইল মিল পুনরায় চালুর প্রক্রিয়া শুরু মেসি নেই, থাকবে তাঁর জাদু—শেষ হলো এক মহাকাব্য বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
Oplus_16908288

বিশেষ প্রতিনিধি:
ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল হকের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বহিষ্কৃত আমিনুল হকের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি।

এদিকে, একই দিনে ধলিয়া ইউনিয়নে এক যুবদল কর্মীকে অপহরণ, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের খবরও প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি আমিনুল হকের নেতৃত্বে ঘটেছে। তবে আমিনুল হক অভিযোগ অস্বীকার করে এটিকে দীর্ঘদিনের আর্থিক বিরোধ মীমাংসার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট