1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক হারানো বিজ্ঞপ্তি এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাউদ নবী, পিতা—জসিম উদ্দিন ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ডা. শফিকুর রহমান ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার ভোটার এলাকা বদলালেন আসিফ ও পাটওয়ারী, এনসিপির মেয়র প্রার্থী নিয়ে নতুন সমীকরণ সংসদে মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল পাস

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতা এনামুল হক বাবুল (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এনামুল হক বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মো. গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। এক যৌথ শোকবার্তায় এসএসপি নেতৃবৃন্দ বলেন, প্রিয় জনকে হারানোর বেদনা অপূরণীয়। এনামুল হক বাবুলের মৃত্যুতে তাঁর পরিবার যে গভীর শোক ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শোকের সময়ে সম্মিলিত সাংবাদিক পরিষদ পরিবারের পাশে রয়েছে।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মরহুম এনামুল হক বাবুলের মৃত্যুতে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যরাও গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট