1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য হলেন আবদুল মান্নান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ এমপি জয়নাল আবদিন ভিপি’র উদ্যোগে ফেনীর রানীরহাট টেক্সটাইল মিল পুনরায় চালুর প্রক্রিয়া শুরু মেসি নেই, থাকবে তাঁর জাদু—শেষ হলো এক মহাকাব্য বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ফেনীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি পেলেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
Oplus_16908288

ফেনী প্রতিনিধি,

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি লং ভেহিকেলও জড়িত ছিল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও সহকারী (হেলপার) এবং ইউনিক পরিবহনের বাসচালক রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকল হয়ে মহাসড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। সেটি সরিয়ে নিতে একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি রশি দিয়ে লং ভেহিকেলের সঙ্গে বেঁধে সরানোর চেষ্টা করছিলেন এর চালক ও সহকারী।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় কাভার্ডভ্যানের চালক ও সহকারী সামনের দিকে থাকা লং ভেহিকেলের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। একই ঘটনায় বাসচালকও গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, সহকারী ও ইউনিক বাসের চালককে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব-ইন্সপেক্টর মো. আবু নোমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানটি বিকল হয়ে যাওয়ায় সেটি সরানোর জন্য এর স্টাফরা সড়কে নেমেছিলেন। একটি লং ভেহিকেলের সঙ্গে রশি দিয়ে কাভার্ডভ্যানটি বেঁধে সরানোর চেষ্টা করার সময় পেছন থেকে ইউনিক পরিবহনের বাস এসে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের স্টাফরা সামনের লং ভেহিকেলের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান, ইউনিক পরিবহনের বাস ও লং ভেহিকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট