1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি পেলেন ফেনীতে ৩ দিন ধরে নিখোঁজ সিরাজ উদ্দিন ভূইয়া, থানায় জিডি তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস কাতারের ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের গাছের চারা পেল ৫ শতাধিক শিক্ষার্থী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি পেলেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাঁকে এডমিরাল র‍্যাংক পরিয়ে দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‍্যাংক পরিয়ে দেন। পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী খোন্দকার মিসবাহ উল আজীমকে অভিনন্দন জানান।

এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোন্দকার মিসবাহ উল আজীম এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী। তিনি গত ২৩ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে এডমিরাল পদে পদোন্নতি পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট