1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের কাগজপত্র জানাতে সোনাপুরে বিএনপির সচেতনতামূলক প্রচারণা নোয়াখালীর সুবর্ণচরে কৃষি, পর্যটন ও গ্রামীণ ঐতিহ্যের সমন্বয়ে গড়ে উঠছে ‘মাটির টান এগ্রো ইকো রিসোর্ট’ ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি রাজন, সম্পাদক শুভ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে মিশন বাজার: মোঃ আরিফুর রহমান জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীতে সাংবাদিককে হামলা-পিস্তল দেখিয়ে হত্যার হুমকি, আ’লীগ নেতা খালেদ খান আটক | বালিগাঁওয়ে কুরআনের হাফেজদের গাছের চারা বিতরণ মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: মোঃ আরিফুর রহমান ফেনীর ধলিয়ায় অস্ত্রসহ সাগর গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস কাতারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

অনলাইন ডেস্ক

বর্তমান জ্বালানি সংকট ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার।

বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।

কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে মঙ্গলবার দোহায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের জ্বালানি ও আর্থিক খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচিত বিষয়গুলো এগিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়।

বর্তমানে বাংলাদেশে গ্যাস ও জ্বালানি সরবরাহ নিয়ে চাপ রয়েছে। এ পরিস্থিতিতে সরকার অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগও নিয়েছে। আগস্ট মাসে চাহিদা মেটাতে আরও পাঁচটি এলএনজি কার্গো আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)।

এদিকে কাতার ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহের গুরুত্বপূর্ণ উৎসগুলোর একটি। ফলে বর্তমান সংকটের সময়ে দোহার এই সহযোগিতার আশ্বাস বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও দুই দেশের জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কাতারের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের ভূমিকার প্রশংসা করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট