1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ এমপি জয়নাল আবদিন ভিপি’র উদ্যোগে ফেনীর রানীরহাট টেক্সটাইল মিল পুনরায় চালুর প্রক্রিয়া শুরু মেসি নেই, থাকবে তাঁর জাদু—শেষ হলো এক মহাকাব্য বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ফেনীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি পেলেন ফেনীতে ৩ দিন ধরে নিখোঁজ সিরাজ উদ্দিন ভূইয়া, থানায় জিডি তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা: ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির চলমান ত্রাণ, উদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নেপালকে জানানো হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে নেপালের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের আর্থিক সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলের মাধ্যমে এই অর্থ অনুসন্ধান, উদ্ধার, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহারের কথা জানানো হয়েছে।

নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর দেশটিতে জরুরি ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে। দুর্গত বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের পর হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

এই কঠিন সময়ে নেপালের জনগণের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই বাংলাদেশ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশের এই উদ্যোগকে মানবিক সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ। গত ২৭ আগস্ট জাতীয় সংসদেও এ ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া ১ সেপ্টেম্বর নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নেপালের ভয়াবহ দুর্যোগে বাংলাদেশের এই সহায়তা দেশটির চলমান উদ্ধার, ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে কিছুটা হলেও গতি আনবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট