1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস কাতারের ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের গাছের চারা পেল ৫ শতাধিক শিক্ষার্থী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস কাতারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
Oplus_16908288

অনলাইন ডেস্ক

বর্তমান জ্বালানি সংকট ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার।

বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।

কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে মঙ্গলবার দোহায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের জ্বালানি ও আর্থিক খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচিত বিষয়গুলো এগিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়।

বর্তমানে বাংলাদেশে গ্যাস ও জ্বালানি সরবরাহ নিয়ে চাপ রয়েছে। এ পরিস্থিতিতে সরকার অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগও নিয়েছে। আগস্ট মাসে চাহিদা মেটাতে আরও পাঁচটি এলএনজি কার্গো আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)।

এদিকে কাতার ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহের গুরুত্বপূর্ণ উৎসগুলোর একটি। ফলে বর্তমান সংকটের সময়ে দোহার এই সহযোগিতার আশ্বাস বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও দুই দেশের জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কাতারের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের ভূমিকার প্রশংসা করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট