1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে কৃষি, পর্যটন ও গ্রামীণ ঐতিহ্যের সমন্বয়ে গড়ে উঠছে ‘মাটির টান এগ্রো ইকো রিসোর্ট’ ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি রাজন, সম্পাদক শুভ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে মিশন বাজার: মোঃ আরিফুর রহমান জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীতে সাংবাদিককে হামলা-পিস্তল দেখিয়ে হত্যার হুমকি, আ’লীগ নেতা খালেদ খান আটক | বালিগাঁওয়ে কুরআনের হাফেজদের গাছের চারা বিতরণ মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: মোঃ আরিফুর রহমান ফেনীর ধলিয়ায় অস্ত্রসহ সাগর গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঢাকা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অবদান ও স্বীকৃতি তুলে ধরতে আয়োজিত স্মরণসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীরকে আমন্ত্রণ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।

আগামী ২২ আগস্ট শনিবার দুপুর ২টায় রাজধানীর গোলাপবাগ মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।

স্মরণসভায় দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা, তাদের অবদান এবং যথাযথ স্বীকৃতির বিষয়টি স্মরণসভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

আলোচনাপর্ব শেষে জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট