1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ছাত্রদল নেতা রিয়াদ সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর সংবাদ সম্মেলন জমকালো আয়োজনে এসএসপির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক হারানো বিজ্ঞপ্তি এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাউদ নবী, পিতা—জসিম উদ্দিন ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর এ রায় ঘোষণা করেন।

রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এছাড়া চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মামলার বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। পরে আসামিরা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জেল আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় গেলে নুসরাতকে কৌশলে ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী ও পরে ফেনী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়।

নুসরাতের মৃত্যুতে সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। দ্রুত বিচার শেষে একই বছরের ২৪ অক্টোবর নিম্ন আদালত ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আজ হাইকোর্টে মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট