1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে কৃষি, পর্যটন ও গ্রামীণ ঐতিহ্যের সমন্বয়ে গড়ে উঠছে ‘মাটির টান এগ্রো ইকো রিসোর্ট’ ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি রাজন, সম্পাদক শুভ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে মিশন বাজার: মোঃ আরিফুর রহমান জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীতে সাংবাদিককে হামলা-পিস্তল দেখিয়ে হত্যার হুমকি, আ’লীগ নেতা খালেদ খান আটক | বালিগাঁওয়ে কুরআনের হাফেজদের গাছের চারা বিতরণ মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: মোঃ আরিফুর রহমান ফেনীর ধলিয়ায় অস্ত্রসহ সাগর গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সুবর্ণচরে কৃষি, পর্যটন ও গ্রামীণ ঐতিহ্যের সমন্বয়ে গড়ে উঠছে ‘মাটির টান এগ্রো ইকো রিসোর্ট’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, ফেনী: দেশের কৃষি, পর্যটন ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টির প্রত্যয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গড়ে উঠছে ‘মাটির টান এগ্রো ইকো রিসোর্ট লিমিটেড’। প্রকৃতির সৌন্দর্য, গ্রামীণ ঐতিহ্য, আধুনিক পর্যটন এবং বাণিজ্যিক কৃষির সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী পর্যটন ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রায় ১৩ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির মূল দর্শন হচ্ছে—প্রকৃতির সান্নিধ্যে মানুষকে প্রশান্তি দেওয়ার পাশাপাশি কৃষি ও পর্যটনকে একটি টেকসই অর্থনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসা।

প্রকল্প পরিকল্পনায় রয়েছে প্রাকৃতিক পরিবেশে আবাসন ও কটেজ, গ্রামীণ পরিবেশে রেস্টুরেন্ট, দেশীয় খাবারের ব্যবস্থা, মাছ চাষ, গবাদিপশু পালন, হাঁস-মুরগির খামার, ফলদ ও বনজ বৃক্ষরোপণ এবং নিরাপদ কৃষিপণ্য উৎপাদনের বিভিন্ন উদ্যোগ। পাশাপাশি শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের জন্য গ্রামীণ জীবন ও কৃষিভিত্তিক বিনোদনের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পটির বিশেষত্ব হলো, এখানে শুধু একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলাই লক্ষ্য নয়; বরং কৃষি উৎপাদন, প্রাণিসম্পদ, মৎস্য চাষ, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সমন্বয়ে একটি বহুমুখী উদ্যোগ প্রতিষ্ঠা করা।

তিনি আজ মাটির টান এগ্রো ইকো রিসোর্ট লিমিটেডের নির্ধারিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ উদ্যোক্তা, সমাজসেবক ও সাংবাদিক মোঃ আরিফুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি রিসোর্ট প্রতিষ্ঠা করা নয়; বরং কৃষি, পর্যটন, প্রাণিসম্পদ ও গ্রামীণ ঐতিহ্যের সমন্বয়ে একটি আধুনিক ও টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তোলা। আমরা চাই, মানুষ প্রকৃতির কাছে ফিরে আসুক, দেশীয় কৃষি ও গ্রামীণ জীবনকে নতুনভাবে আবিষ্কার করুক। একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ তৈরি হোক।”

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে প্রকল্পটির উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পর্যায়ক্রমে অবকাঠামো নির্মাণ, কৃষি কার্যক্রম, আবাসন ও পর্যটনসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে স্বচ্ছ ব্যবস্থাপনা, মানসম্মত সেবা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্পটির মাধ্যমে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে। পাশাপাশি আগ্রহী বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির স্লোগান নির্ধারণ করা হয়েছে— “প্রকৃতির কাছে, শিকড়ের টানে, সমৃদ্ধির পথে।”

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিক পরিকল্পনা, স্বচ্ছ ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি উদ্যোগের মাধ্যমে মাটির টান এগ্রো ইকো রিসোর্ট একদিন কৃষি, পর্যটন ও গ্রামীণ অর্থনীতির সমন্বয়ে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট