1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিগাঁওয়ে কুরআনের হাফেজদের গাছের চারা বিতরণ মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: মোঃ আরিফুর রহমান ফেনীর ধলিয়ায় অস্ত্রসহ সাগর গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ছাত্রদল নেতা রিয়াদ সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর সংবাদ সম্মেলন জমকালো আয়োজনে এসএসপির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক হারানো বিজ্ঞপ্তি এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাউদ নবী, পিতা—জসিম উদ্দিন

বালিগাঁওয়ে কুরআনের হাফেজদের গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে অবস্থিত জামেয়া ওসমানিয়া উত্তর মধুয়াই মাদ্রাসার অর্ধশতাধিক কুরআনের হাফেজদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে তরুণ লেখক, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠক নজরুল বিন মাহমুদুল এর প্রথম পুত্র সন্তান (ইলহাম মাহমুদ মুনতাসির) এর জন্মদিন উপলক্ষে পেয়ারা, লেবু ও জলপাই ফলের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণকালে অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাশেম, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা এবং সমাজসেবক একরামুল হক ও নজরুল ইসলাম পলাশ সহ মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নজরুল বিন মাহমুদুল বলেন, পুত্রসন্তানের আগমনে আমাদের পরিবারের সবাই ভীষণ আনন্দিত। সাধারণত সন্তান জন্মের পর আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি বিতরণ করা হয়। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, মিষ্টি বিতরণের পরিবর্তে গাছের চারা বিতরণ করব। একই সঙ্গে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের সহযোগিতায় মাসব্যাপী বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আজকে কুরআনের হাফেজদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়‌।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে সমাজের অন্যান্য অভিভাবকও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত হবেন এবং বেশি বেশি গাছের চারা রোপণে এগিয়ে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট