1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিগাঁওয়ে কুরআনের হাফেজদের গাছের চারা বিতরণ মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: মোঃ আরিফুর রহমান ফেনীর ধলিয়ায় অস্ত্রসহ সাগর গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ছাত্রদল নেতা রিয়াদ সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর সংবাদ সম্মেলন জমকালো আয়োজনে এসএসপির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক হারানো বিজ্ঞপ্তি এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাউদ নবী, পিতা—জসিম উদ্দিন

ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের গাছের চারা পেল ৫ শতাধিক শিক্ষার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

দেশব্যাপী ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ১ হাজারটি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেনী প্রতিনিধি ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুলের সার্বিক তত্ত্বাবধানে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধুয়াই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি একটি আম ও একটি লিচুর চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেনী প্রতিনিধি ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করা এবং বৃক্ষরোপণ ও পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
চারা বিতরণ কর্মসূচিতে মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব ও মধুয়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান ফিরোজসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট