1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ছাত্রদল নেতা রিয়াদ সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর সংবাদ সম্মেলন জমকালো আয়োজনে এসএসপির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক হারানো বিজ্ঞপ্তি এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাউদ নবী, পিতা—জসিম উদ্দিন ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ডা. শফিকুর রহমান

মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ছাত্রদল নেতা রিয়াদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি,

ফেনী সদর উপজেলার মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাগ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ফখরুদ্দিন ভূঁইয়া, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য বাবর আলী, মুধুয়াই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য লুৎফুর করিম সেলিম, বাহার মিয়া, মুধুয়াই যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, নিয়াজী সুমন, আব্দুর রহিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদের সঙ্গে কথা হলে তিনি শিক্ষার্থীদের নতুন স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি একজন মানবিক মানুষ। তাঁর এই মানবিক সহায়তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আগামীতেও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য তার সহযোগিতা থাকবে বলে আশ্বাস দিয়েছেন।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ বলেন, ‘ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। দেশের বিভিন্ন পরিস্থিতিতেও ছাত্রদল মানুষের পাশে থাকার জন্য প্রস্তুত থাকে। সেই ধারাবাহিকতায় আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট উপহার হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের সহযোগিতার জন্য স্কুল ব্যাগ বিতরণ করেছি। এছাড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট