
মো. আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সম্পূর্ণ অরাজনৈতিক দ্বীনি ও আধ্যাত্মিক সংগঠন মদিনার জামাত, মালদ্বীপ শাখার উদ্যোগে ওয়াজ, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত সি বিল্ডিং অডিটোরিয়ামে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, আলেম-ওলামা, ব্যবসায়ী, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন এবং বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও দেশ টিভির ইসলামিক আলোচক আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মহসিন কবীর ইউছুফী, পীর সাহেব, মদিনার জামাত কদমতলী শাহী দরবার শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. নেহের মিয়া রানা, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সহ-সভাপতি মো. মুক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মো. ফারুক মিয়া (বি-বাড়িয়া সংগঠন) এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার।
মালদ্বীপস্থ ঢাকা ট্রেডার্সের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে প্রতিষ্ঠানটির পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনের সমন্বয়ে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আরিফুর ইসলাম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. মাসুদ মুন্না এবং প্রবাসী ব্যবসায়ী মো. আবু আহমেদ সেলিম মিয়া।
এ ছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. নুরুন্নবী মানিক, মো. হারুন মিয়া, মো. মাহফুজুর রহমান, মো. রমো মিয়া, মো. জানে আলম সুন্নী ও মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।
মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন হযরত মাওলানা মো. মাসুম বিল্লাহ, হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ মো. ইসরাফিল হোসেন, হযরত মাওলানা মো. আঃ হান্নান, হযরত মাওলানা হাফেজ মো. রিফাতুল ইসলাম, মদিনার জামাত মালদ্বীপের খাদেম মো. ইসমাইল হোসেন এবং মো. নুরুল আমিন সুন্নী।
আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। বক্তারা প্রবাসী জীবনে ধর্মীয় মূল্যবোধ চর্চা, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের বিশেষ পর্বে মালদ্বীপে বসবাসরত কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়।
মাহফিলের শেষ পর্বে প্রয়াতদের আত্মার মাগফিরাত এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।