1. bdcnews21@gmail.com : BDC NEWS 21 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: মোঃ আরিফুর রহমান ফেনীর ধলিয়ায় অস্ত্রসহ সাগর গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা মুধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ছাত্রদল নেতা রিয়াদ সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রাম-এর সংবাদ সম্মেলন জমকালো আয়োজনে এসএসপির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক হারানো বিজ্ঞপ্তি এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাউদ নবী, পিতা—জসিম উদ্দিন ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: মোঃ আরিফুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি: মিশন বাজার এগ্রো ফুড এন্ড নিউট্রিশন লিমিটেড ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফুর রহমান।

আজ ফেনীতে একটি অভিজাত রেস্টুরেন্টে মিশন সেলস ট্রেনিং সেন্টার আয়োজিত বিজনেস সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোঃ আরিফুর রহমান বলেন, “মিশন বাজারকে আমরা শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং মানুষের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য পরিকল্পিতভাবে ব্যবসার পরিধি সম্প্রসারণ করে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা।”

তিনি আরও বলেন, আধুনিক বিপণন ব্যবস্থা, অনলাইন বাণিজ্য, পণ্যের গুণগত মান এবং গ্রাহকের আস্থাকে গুরুত্ব দিয়ে মিশন বাজারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি, বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িকভাবে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মিশন বাজার ভবিষ্যতে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।

অনুষ্ঠানে সেলস এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভসহ মিশন বাজারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও ব্যবসায়িক সহযোগীরা উপস্থিত ছিলেন। এতে শতাধিক মানুষের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে। সেমিনারে প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, বিক্রয় ও বিপণন কৌশল, পণ্য পরিচিতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট