ফেনী প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় আজ (১৫ নভেম্বর) ইউনিয়নের সোনাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের নারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে, আবেদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে উপস্থিত নারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রচারণাকালে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ফ্যামিলি কার্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। বিশেষ করে নারীদের এ বিষয়ে সচেতন করা এবং প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা তাঁতি দলের সদস্য সচিব রুমণ হাজারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মুজাহিদুল ইসলাম জাবের, যোগাযোগ: ০১৬৪৭২৫৭০৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত