ঢাকা প্রতিনিধি,
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ জানিয়েছেন, দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তখনও তিনি নিশ্চিত তথ্য পাননি।
এদিকে, বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মন্ত্রিসভার নতুন দায়িত্ব বণ্টন ও পরিবর্তনের বিষয়গুলো শপথ অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক: মুজাহিদুল ইসলাম জাবের, যোগাযোগ: ০১৬৪৭২৫৭০৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত